কুমিল্লাসোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালিতে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

প্রতিবেদক
Cumilla Press
মে ৪, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ:
হরমুজ প্রণালিতে প্রবেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান দাবি করেছে, তাদের সতর্কতা উপেক্ষা করে এগিয়ে আসায় একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

সোমবার (৪ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানায়, জাস্ক দ্বীপের কাছে অবস্থানরত যুদ্ধজাহাজটি হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় হামলার পর জাহাজটি পথ পরিবর্তন করে সরে যায় বলে দাবি করা হয়।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা জানান, তাদের কোনো যুদ্ধজাহাজে হামলার ঘটনা ঘটেনি।

এর আগে হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে আনার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই ইরান হুঁশিয়ারি দেয়, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশ করলে হামলা চালানো হবে।

উল্লেখ্য, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও শুরু থেকেই তা ছিল নাজুক। পরবর্তীতে নৌ-অবরোধ ও জাহাজ জব্দের ঘটনায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।