ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)।
সোমবার (৪ মে) বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সর্বশেষ ভোট গণনায় দলটি উল্লেখযোগ্য সংখ্যক আসনে এগিয়ে রয়েছে। বিশ্লেষণী প্ল্যাটফর্মগুলোর হিসেবে টিভিকে প্রায় ১৪৫টি আসনে এগিয়ে থাকলেও অন্য কিছু সূত্রে এ সংখ্যা ১০৫টির মতো বলা হয়েছে।
রাজ্যটিতে মোট ২৩৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১১৮টি আসন। বর্তমান ফলাফলের ধারা অব্যাহত থাকলে নতুন দল হিসেবে টিভিকের বড় জয় পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের ফল তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।












