কুমিল্লাসোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের জন্য ৩ মাসে ৭৫০০ টাকা সহায়তা

প্রতিবেদক
Cumilla Press
মে ৪, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ:
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো ধানচাষিদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আগামী তিন মাসে ক্ষতিপূরণ হিসেবে প্রতিজন কৃষককে ৭ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠকে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, হাওড় অঞ্চলে কিছু ফসল ক্ষতিগ্রস্ত হলেও তা ব্যাপক নয়। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে এবং আগামী তিন মাস তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

তিনি আরও জানান, আসন্ন কোরবানিকে সামনে রেখে দেশে গবাদিপশুর কোনো সংকট নেই। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফসল রক্ষায় হাওড় এলাকায় বেড়িবাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। ভবিষ্যতে বন্যার ক্ষতি কমাতে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার।