কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুক্ত বিএনপি নেতা রেজাউল কাইয়ুম

প্রতিবেদক
Cumilla Press
মে ৪, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ:
কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার দিবাগত রাত ১২টার দিকে তিনি কোতোয়ালি মডেল থানা থেকে মুক্ত হন।

এর আগে দুপুরে নগরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) সদস্যরা। আটকের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা শাসনগাছা বাস টার্মিনালে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তারা থানার সামনেও অবস্থান নিয়ে মুক্তির দাবিতে স্লোগান দেন। বিকেল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।