কুমিল্লারবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়ায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
মে ৩, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সায়ান (দেড় বছর) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দ্বিজয়পুর গ্রামের বাসিন্দা রনি মিয়ার ছেলে সায়ান সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরাফাত আহমেদ।