কুমিল্লারবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকতে পারে ২২ লাখের বেশি: মন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
মে ৩, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর মোট পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি, যেখানে চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি।

রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাণিসম্পদ মন্ত্রী জানান, চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকতে পারে। ফলে কোরবানির পশু নিয়ে কোনো সংকটের আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে বিজিবি ও পুলিশের কঠোর নজরদারি থাকবে। হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে, পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এছাড়া অনলাইনে পশু বেচাকেনায় কোনো খাজনা দিতে হবে না এবং পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

অর্থনীতি সর্বশেষ