কুমিল্লারবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে ইমামকে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
মে ২, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ভারতের উত্তরপ্রদেশে বেরিল্লিতে মসজিদের এক ইমামকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। তিনি বিহারের বাসিন্দা। গত ২৭ এপ্রিল এ ঘটনা ঘটে। প্রথমে পুলিশ ধারণা করেছিল, ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন।

তবে একটি অডিও ক্লিপ থেকে জানা গেছে, তাকে ট্রেনে নির্যাতন করে এরপর ফেলে দিয়ে হত্যা করা হয়।

মাওলানা তৌসিফ রেজা নামে মসজিদের ওই ইমামের পরিবার অডিও ক্লিপটি প্রকাশ করেছে। এটি ফোনে রেকর্ড করা অডিও। এতে তৌসিফকে বলতে শোনা যাচ্ছে, ট্রেনে কিছু লোক তাকে হেনস্তা করছে।

কাল রোববার (৩ মে) তৌসিফের পরিবার হত্যা মামলা করবে।

তার চাচা সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “আমাদের ধারণা তাকে ট্রেনের ভেতর নির্যাতন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে।”

অডিওতে শোনা গেছে, তৌসিফ তার স্ত্রী তাবাসসুমকে ফোনে বলছেন তাকে কিছু লোক হেনস্তা করছে এবং তিনি এ ব্যাপারে পুলিশকে জানাবেন।

তাবাসসুমকে এক ভিডিওতে বলতে শোনা গেছে, তার স্বামী তাকে জানায়, কিছু লোক তাকে হেনস্তা করছে। তখন তিনি অন্য যাত্রীদের কাছ থেকে সহায়তা নিতে বলেন। কিন্তু তৌসিফ জানান, চুরির অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে।

তাবাসসুস বলেছেন, পুলিশ প্রথমে তাদের জানিয়েছিল, তার স্বামী লাগেজসহ ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন।