কুমিল্লাশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রোপচারের পর আবার অসুস্থ তানিয়া বৃষ্টি, ভক্তদের কাছে দোয়া প্রার্থনা

প্রতিবেদক
Cumilla Press
মে ২, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পর সুস্থতার পথে থাকলেও আবার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

শনিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন এবং আশঙ্কার কিছু নেই। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

এর আগে দেশে ও ভারতের চেন্নাইয়ে তার দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার পর কিছুটা সুস্থ থাকলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আবারও উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মাঝে।