কুমিল্লাশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে গণপিটুনিতে রোহিঙ্গা ‘ডাকাত’ বাইন্না নিহত

প্রতিবেদক
Cumilla Press
মে ২, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে চিহ্নিত এক ডাকাতকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লেদা এলাকার ২৬ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত নুর হাসান (২৪) ‘বাইন্না ডাকাত’ নামে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। অভিযোগ আছে, তিনি অস্ত্র নিয়ে ক্যাম্পে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে স্থানীয় রোহিঙ্গারা তাকে আটক করে মারধর করে।

পরে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।