ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অভিযুক্তরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তথ্য আদান-প্রদানের সঙ্গে জড়িত ছিলেন। তাদের মধ্যে একজন নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা সংলগ্ন এলাকা থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন।
বিচার বিভাগের বরাতে জানানো হয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা এবং কৌশলগত স্থাপনা সম্পর্কিত তথ্য সরবরাহের দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে ফাঁসির মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে নিয়মিত মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও এসব মামলায় প্রমাণ প্রকাশ না করার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা রয়েছে।














