কুমিল্লাশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে গার্মেন্টসে শর্ট সার্কিট, দুই শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
মে ১, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি গার্মেন্টস কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সকালে ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একরাম হোসেন মারা যান। এর আগে একই ঘটনায় আহত নিরাপত্তাকর্মী সাজ্জাদ হোসেনও মারা যান। বর্তমানে আহত আরেক শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা চালুর সময় প্রধান বৈদ্যুতিক সুইচ অন করার সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট থেকে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। এতে তিন শ্রমিক দগ্ধ হন।

পরে আহতদের প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিবারকে নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।