কুমিল্লামঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে নিহত ২ বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৮, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ঘটনার পর থেকেই ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও ফ্লোরিডার বাংলাদেশ কনস্যুলেট নিহতদের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। মরদেহ দেশে পাঠানোর আইনি ও কনস্যুলার প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারের বিষয়। এ লক্ষ্যেই বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটকে আরও কার্যকর ও মানবিক সেবা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিশ্বের যেকোনো দেশে বাংলাদেশিদের ওপর হামলা বা নিরাপত্তাজনিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নিতে দূতাবাসগুলোকে বলা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ ও সংকটপূর্ণ এলাকায় থাকা প্রবাসীদের সহায়তায় কূটনৈতিক তৎপরতাও জোরদার করা হয়েছে।