কুমিল্লামঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বছরজুড়ে যুদ্ধ চলমান থাকবে: ইসরাইলি সেনাপ্রধান

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৮, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছর সেনাবাহিনীকে একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যেতে হবে বলে সতর্ক করেছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এ কথা বলেন তিনি। খবর।  

সোমবার (২৭ এপ্রিল) ইসরাইলি সেনাপ্রধান জানান, ‘২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী একটি চলমান বহুমুখী সামরিক অভিযানে জড়িত রয়েছে।  ২০২৬ সালও সম্ভবত এসব ফ্রন্টে যুদ্ধের বছর হিসেবেই কাটবে।’

এ সময় তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার কথা উল্লেখ করেন। 

তিনি বলেন, ‘সামনের দিনগুলোর বাড়তে থাকা সামরিক চাহিদা মোকাবিলায় জরুরি ভিত্তিতে আরও সেনা নিয়োগের প্রয়োজন রয়েছে।’

তার ভাষায়, ‘আগামী বছরগুলোতে আইডিএফের ওপর যে বাড়তি দায়িত্ব আসছে, তা সামাল দিতে ইসরাইলের  জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো সেনাসদস্য ও যোদ্ধার সংখ্যা বাড়ানো

.