কুমিল্লাসোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘নো পলিটিক্স’ ব্যানার নিয়ে রুয়েটে উত্তেজনা, বন্ধ ক্লাস-পরীক্ষা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৭, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

‘নো পলিটিক্স’ লেখা ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বন্ধ রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ক্লাস পরীক্ষা। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে রুয়েটে অধিকাংশ বিভাগের ক্লাস-পরীক্ষা হয়নি।

এদিকে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতির নিষিদ্ধের দাবিতে সোমবার দুপুরে ২টায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের।  

শিক্ষার্থীরা জানিয়েছে, রুয়েট ক্যাম্পাস প্রাঙ্গণে গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি চলবে না ইংরেজিতে লেখা এমন একটি ব্যানার টানানো হয় সাধারণ শিক্ষার্থীদের নামে। রোববার (২৬ এপ্রিল) রাতে ব্যানারটি ছাত্রদল নেতাকর্মীরা খুলে পুড়িয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা রাত ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জিয়া হলের সামনে গেলে সেখানে পাল্টা বিক্ষোভ শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে শিক্ষকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষে রাত ২টার দিকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে সোমবার দুপুর ২টার দিকে রুয়েট প্রশাসন ভবনের সামনে বিক্ষোভের ডাক দেয়।

এ ঘটনার জেরে ক্যাম্পাসে সকাল থেকেই ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে। কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। উত্তেজনা রয়েছে ক্যাম্পাসে।

এ বিষয়ে রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক রবিউল ইসলাম সরকার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

.