যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা সম্প্রতি ইরান ইস্যুতে মার্কিন বাহিনীর ব্যবহৃত ঘাঁটি হিসেবে আলোচনায় ছিল। রোববার ভোরে আরএএফ ফেয়ারফোর্ডে এ আগুন লাগে।
দমকল কর্তৃপক্ষ জানায়, ফেয়ারফোর্ড এলাকার একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। ধোঁয়ার কারণে আশপাশের বাসিন্দাদের সতর্কতামূলকভাবে ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরান-সংক্রান্ত সামরিক কার্যক্রমে এই ঘাঁটিটি ব্যবহার করছিল।
ঘটনার পর ঘাঁটির বাইরে বিক্ষোভও অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেওয়া কয়েকশ মানুষ যুদ্ধবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ব্রিটিশ ভূখণ্ডে মার্কিন সামরিক উপস্থিতির প্রতিবাদ জানান।
তবে দমকল কর্মকর্তারা জানিয়েছেন, আগুনটি প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত বলে ধারণা করা হচ্ছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।














