রাজধানীর ভাটারা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তাররা হলেন— মো. হারুন মিয়া (২৫), মো. সাইফুল ইসলাম (৩৬), মো. হানিফ (২৬), মো. হিরা মিয়া (১৯), মো. আশিক মিয়া (২৪), মো. মোবারক (২১), মো. রাজা (১৮), তোফাজ্জল হোসেন (২০), মো. রিফাত (১৮), মো. মহসীন (১৮), আনন্দ চন্দ্র সরকার (১৮), মো. রিয়াজুল ইসলাম (৩২), মো. আতশ (৪২), জমির উদ্দিন (৪০), মো. আশরাফুল আলম (৪৩) ও মো. সুমন (৩৬)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


.












