কুমিল্লাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত, সরকারি ছুটি ঘোষণা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২২, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদ:
প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।

মঙ্গলবার জারি করা ওই পরিপত্রে জানানো হয়, দিবসটি এখন থেকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসের তালিকায় অন্তর্ভুক্ত থাকবে এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে তা যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, দীর্ঘদিন পর আবারও দিবসটি পুনর্বহাল করা হলো। পাশাপাশি এ দিন সরকারি ছুটিও থাকবে।

এদিকে সরকার ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ দিবসে সরকারি ছুটি থাকবে না বলে জানানো হয়েছে।

.