জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হৃদয়ের বাবাকে এটি অটোরিকশা উপহার দিয়েছে সাধারণ আলেম সমাজ নামক সংগঠন।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত হৃদয়ের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। সংগঠনের জুলাই গণঅভ্যুত্থান সেলের সম্পাদক আকিফ আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, হৃদয়ের পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে দিন পার করছিল। নতুন অটোরিকশাটি ব্যবহার করে প্রতিদিন আয় করে তাদের জীবিকা নির্বাহ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার কোনাবাড়ি এলাকায় সংঘটিত ঘটনায় হৃদয় নিহত হন। পরে তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে। এ কারণে পরিবারটি এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি ও সরকারি সহায়তা থেকে বঞ্চিত রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, হৃদয়ের মা-বাবা বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছেন। ছেলে হারানোর পাশাপাশি ঋণের চাপেও তারা বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে এই সহায়তাকে স্বস্তির একটি উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।














