কুমিল্লামঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরান যুদ্ধে আহত মার্কিন সেনাদের নতুন তালিকা প্রকাশ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২১, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ইরানের বিপক্ষে যুদ্ধে আহত মার্কিন সেনাদের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। 

নতুন তথ্য , ইরান যুদ্ধে আহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা ৪১৫ তে দাঁড়িয়েছে।  

পেন্টাগনের বরাতে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনী থেকে সর্বোচ্চ ২৭১ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমানবাহিনীর ৬২ জন ও ১৯ জন মেরিন সেনা আহত হয়েছেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংঘাতও তীব্রতর হচ্ছে, যার প্রভাব পড়ছে মার্কিন সামরিক বাহিনীতে। হতাহত ও আহতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় পেন্টাগন নিয়মিতভাবে তাদের এ ক্ষয়ক্ষতির হিসাব হালনাগাদ করছে। 

.