কুমিল্লামঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রার চতুর্থ দিনে ১৩টি ফ্লাইটে সৌদি যাবেন ৫৩৬৭ জন

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২১, ২০২৬ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

হজযাত্রার চতুর্থ দিনে ফ্লাইট পরিচালনা কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী আজ মোট ১৩টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন হজ যাত্রীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছে এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।

এদিন হজ যাত্রার চতুর্থ দিনে বাংলাদেশ থেকে ১৩টি ফ্লাইট পরিচালনা করা হবে। তারমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫টি, সৌদি এয়ারলাইনস ৪টি, ফ্লাইনেস এয়ারলাইনস ৪টি।

প্রথম ফ্লাইট ছেড়ে যায় মধ্যরাত ১টায়। আজকের দিনের (মঙ্গলবার ২১ এপ্রিল) শেষ ফ্লাইট পরিচালিত হবে রাত ১১টা ২০ মিনিটে। আজকের মোট যাত্রী ৫৩৬৭ জন, সব ফ্লাইট ছেড়ে গেলে ৪ দিনে মোট গমনকারী হজ যাত্রীর সংখ্যা হবে ১৮৪৮৯ জন। মোট ফ্লাইট ছেড়ে যাওয়া হবে ৪৫টি।

একনজরে হজ ২০২৬ এর কার্যক্রম-

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত লিড হজ এজেন্সির সংখ্যা ৩০টি।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল। 
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২১ মে।
সরকারি হজযাত্রীর কোটা ৪,৫৬৫।
বেসরকারি হজযাত্রীর কোটা ৭৩,৯৩৫।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে। 
হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ৩০ জুন।

.