কুমিল্লাসোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর, সম্পর্ক গেল কৌশলগত নতুন উচ্চতায়

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২০, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির (পিসিএ) প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন কৌশলগত পর্যায়ে উন্নীত করেছে।

সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মু. নজরুল ইসলাম এবং ইইউর পক্ষে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালনি এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইইউর হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কাল্লাস।

চুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও সামুদ্রিক নিরাপত্তা, মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই পক্ষের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে ইউরোপীয় বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করা এবং বহুমুখী সহযোগিতা বাড়াতে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।