কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরান যুদ্ধ ‘শেষের পথে’, বড় অগ্রগতির ইঙ্গিত ট্রাম্পের

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৫, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বিশ্ববাসীকে সামনে ‘দুটি গুরুত্বপূর্ণ দিন’ আসছে বলে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) রয়টার্সের বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি সমঝোতার সম্ভাবনা অত্যন্ত জোরালো।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হলেও নতুন করে সংলাপ শুরুর প্রচেষ্টা চলছে। মার্কিন ও ইরানি কর্মকর্তারা আবারও আলোচনায় বসার সম্ভাবনা বিবেচনা করছেন।

এবিসি নিউজের সাংবাদিককে দেওয়া মন্তব্যে ট্রাম্প জানান, খুব শিগগিরই ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। তিনি মনে করেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে, কারণ উভয় পক্ষই একটি চুক্তির দিকে এগোচ্ছে।

এদিকে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একটি প্রতিনিধিদল নিয়ে ইরানে অবস্থান করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আসন্ন দিনগুলোতে আবারও ইসলামাবাদে নতুন দফার আলোচনা শুরু হতে পারে।