কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে হাম-রুবেলা টিকায় যুক্তরাষ্ট্রের সহায়তা, সুরক্ষার আওতায় আসবে কোটি শিশু

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৫, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা জোরদারে বড় পরিসরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ কর্মসূচির আওতায় ২ কোটি ১৯ লাখের বেশি টিকা সরবরাহ করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ইউনিসেফের মাধ্যমে এই টিকাদান কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সহযোগিতা করা হচ্ছে। এর ফলে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ২০ লাখ শিশু সুরক্ষার আওতায় আসবে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র অংশ। সংক্রামক রোগের বিস্তার প্রতিরোধের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা এবং উভয় দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য বলে উল্লেখ করা হয়।