ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে সম্মত হয়নি যুক্তরাষ্ট্র। তবে দুই দেশের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাতে আলোচনা অব্যাহত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আলোচনার পথ খোলা রাখা হয়েছে।
এদিকে নতুন দফার আলোচনার আগে যুক্তরাষ্ট্র কয়েকটি শর্ত সামনে এনেছে। এর মধ্যে হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা এবং ইরানের প্রতিনিধিদলের পূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা উল্লেখযোগ্য।
কূটনৈতিক সূত্রের দাবি, ওয়াশিংটন ‘পারস্পরিকতার’ নীতিতে অটল রয়েছে। অর্থাৎ, ইরান যদি জাহাজ চলাচলে বাধা দেয়, তবে তাদের নিজেদের জাহাজ চলাচলও সীমিত হতে পারে।
একই সঙ্গে আলোচনায় অংশ নিতে হলে ইরানি প্রতিনিধিদলকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর পূর্ণ অনুমোদন নিয়ে আসতে হবে বলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে।
প্রথম দফার আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর উভয় পক্ষের প্রতিনিধিরা আবারও পাকিস্তানে বসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি, তবে চলতি সপ্তাহের শেষ দিকে নতুন করে আলোচনার সম্ভাবনা রয়েছে।