কুমিল্লাসোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইভীকে রাব্বী হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৩, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!


নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জে রাব্বী হত্যা মামলায় সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা আদালতের পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ।

তিনি জানান, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আবেদন করা হয়। পরে গত রোববার (১২ এপ্রিল) আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

একই সঙ্গে শুনানিতে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে বলেও জানা গেছে।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, তাকে মামলায় বেআইনিভাবে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে এবং অভিযোগপত্রে তার নাম উল্লেখ ছিল না।

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বিভিন্ন মামলায় বর্তমানে ডা. সেলিনা হায়াত আইভী মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ৯ মে তাকে শহরের দেওভোগ এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একাধিক মামলায় তাকে যুক্ত করা হয় এবং বিভিন্ন সময় আদালত থেকে জামিন ও পুনরায় গ্রেপ্তার দেখানোর ঘটনা ঘটে।