কুমিল্লাসোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে ইতিহাস, প্রথম নারী প্রধান হচ্ছেন সুসান কোয়েল

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৩, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!


অস্ট্রেলিয়ার সামরিক ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন একজন নারী কর্মকর্তা।

তিন দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলকে নতুন ‘চিফ অব আর্মি’ হিসেবে ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তিনি বর্তমানে জয়েন্ট ক্যাপাবিলিটিজ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আগামী জুলাই মাসে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এই নিয়োগকে দেশের ১২৫ বছরের সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি ভবিষ্যতে নারী সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই নিয়োগ এমন এক সময়ে এলো যখন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী নারী সদস্যদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে। পাশাপাশি বাহিনীর ভেতরে যৌন হয়রানি ও বৈষম্য নিয়ে ওঠা অভিযোগগুলোর প্রেক্ষাপটেও বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।