কুমিল্লাসোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৩, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!


ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্ত হন।

কারা কর্তৃপক্ষ জানায়, রোববার তার জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তাকে কারামুক্তি দেওয়া হয়।

আবুল সরকারের আইনজীবী জানান, গত বছরের ২০ নভেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর তিনি কারাগারে ছিলেন। পরে জামিন আবেদন করলে হাইকোর্টের একটি বেঞ্চ তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।