কুমিল্লাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিসিদের সন্তানকে নিজ জেলার স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১১, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

নকল প্রতিরোধে কঠোর অবস্থান জানিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহীতে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নকলের কৌশলও পরিবর্তিত হয়েছে। এ কারণে ডিজিটাল পদ্ধতিতে নজরদারি জোরদার করতে সব শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। কোনো অবস্থাতেই নজরদারিতে শৈথিল্য বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

কেন্দ্র সচিবদের উদ্দেশে মন্ত্রী বলেন, পরীক্ষার সময় বিদ্যুৎ না থাকার অজুহাতে ক্যামেরা বন্ধ রাখা হলে তা গ্রহণযোগ্য হবে না। নকলের সঙ্গে জড়িত কোনো চক্রকে ছাড় দেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার চায় না কেউ বিনা পরীক্ষা বা মেধা ছাড়াই সনদ অর্জন করুক। প্রকৃত শিক্ষার্থীদের জন্যই শিক্ষা ব্যবস্থা কার্যকর রাখতে হবে।

শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি একক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়েও মত দেন, যাতে বোর্ডভিত্তিক ফলাফলের প্রতিযোগিতা কমে আসে।

এছাড়া শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়ে তিনি বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষার প্রসারের ওপর জোর দেন।

খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগ তুলে মন্ত্রী বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

সভায় রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা, কেন্দ্র সচিব, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।