কুমিল্লাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১১, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Link Copied!


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘদিন পলাতক থাকা একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিজয়নগর থানার অধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল এসআই মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত মুর্শিদ ওরফে মোরশেদ, উপজেলার কেনা গ্রামের বাসিন্দা। তিনি ২০১৫ সালের একটি ডাকাতি মামলার আসামি, যা দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় দায়ের করা হয়েছিল।

পুলিশ জানায়, অভিযানের সময় মোরশেদ পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি ও ডাকাতিসহ একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।