কুমিল্লাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১১, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!


কুমিল্লা নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে কোতয়ালী মডেল থানার অধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির একটি টিম ঢাকা বাসস্ট্যান্ড এলাকার সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতার ব্যক্তি আব্দুর রহমান ওরফে এ্যামেল (৩০)। তার বাড়ি জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার দাদরা এলাকায়।

পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প দামে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তা নিজের কাছে মজুদ রেখেছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।