কুমিল্লাশুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে ২ মাদক সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১০, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের পাত্ররবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. কাউসার (৩৮) এবং নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর (মুচি বাড়ি) এলাকার কালা চান রবি দাসের ছেলে রাজু রবি দাস গোপী (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাত্ররবাড়ি এলাকায় মাদক সেবনের সময় তাদেরকে আটক করেন স্থানীয় বিএনপি নেতা মুর্শিদ। পরে প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অপরাধে উভয়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিএনপি নেতা মুর্শিদ জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিনের নির্দেশনায় এলাকাকে মাদকমুক্ত করতে তারা কাজ করছেন। তিনি বলেন, মাদক কারবারি ও সেবনকারী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, দণ্ডপ্রাপ্তদের শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।