ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে ওষুধ সরবরাহকারী হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগী নারীকে প্রলোভনে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক নির্যাতনের অভিযোগ ওঠে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে।
ঘটনাটি হাসপাতালের ভেতরে ঘটায় রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।














