কুমিল্লামঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিসিবি কমিটি বিলুপ্ত, তামিমের নেতৃত্বে অ্যাডহক বোর্ড

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৭, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে নতুন করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করবে।

এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম সংঘটিত হয়েছে। বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ম বহির্ভূতভাবে কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠে আসে।

পরিস্থিতি বিবেচনায় বর্তমান কমিটি ভেঙে দিয়ে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটির প্রস্তাব অনুমোদন করেছে এনএসসি।

নতুন কমিটির প্রধান দায়িত্ব হবে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্রুত একটি নির্বাচিত বোর্ড গঠন করা।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।