কুমিল্লাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার ইরানের সব গুড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৫, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালি খুলে না দিলে আগামী মঙ্গলবার ইরানের সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ হুমকি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প লিখেছেন, ‘মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র আর সেতু দিবস, সব কিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে; এমনটা আগে আর কখনো হয়নি। এখনই হরমুজ প্রণালি খুলে দাও, পাগলা বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে। শুধু দেখো আর আল্লাহর কাছে দোয়া করো।’

এর আগে গতকাল শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক বার্তায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি না করলে বা হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর ‘জাহান্নাম নেমে আসবে’ বলে দেশটিকে সতর্ক করেছিলেন ট্রাম্প।

ট্রাম্প লিখেছিলেন, ‘মনে আছে, আমি ইরানকে চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দিতে ১০ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। আর মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর দোজখের আগুন নেমে আসবে।’

এই পোস্টের কিছুক্ষণ আগে দেওয়া অন্য একটি বার্তায় মার্কিন অর্থনীতিতে শুল্ক আরোপের সুফল নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি দাবি করেন, একটি ‘পারমাণবিক শক্তিহীন ইরান’ গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করছেন।