কুমিল্লাশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কদমতলীতে লাইটার কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিটের চেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৪, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ:
রাজধানীর কদমতলী শিল্প এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে স্থানীয়রা কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আরও ইউনিট যোগ করা হয়। বর্তমানে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের ভবনে আগুন যাতে না ছড়ায়, সে লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।