কুমিল্লাবুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরান যুদ্ধ দ্রুত শেষের পথে, লক্ষ্য অর্জনের দাবি ট্রাম্পের

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩১, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তার নির্ধারিত লক্ষ্য প্রায় পূরণ করে ফেলেছে এবং খুব শিগগিরই অভিযান শেষ হতে পারে।

মঙ্গলবার দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তবে তিনি জানান, ইরানের আক্রমণাত্মক শক্তি পুরোপুরি দুর্বল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সামাজিক মাধ্যমে ইসফাহানের কাছে একটি বিস্ফোরণের ভিডিও শেয়ার করে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরে গেলে আন্তর্জাতিক এই নৌপথ স্বাভাবিকভাবে চালু হয়ে যাবে। তার মতে, যেসব দেশ এই রুট ব্যবহার করে, তারা নিজেদের স্বার্থেই এটি সচল করবে।

ট্রাম্প আরও দাবি করেন, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা, যা ইতোমধ্যে সফল হয়েছে। একই সঙ্গে তিনি ইরানে নেতৃত্বের পরিবর্তনের ইঙ্গিত দিলেও সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।