শোবিজ অঙ্গন থেকে সরে গিয়ে নতুন জীবনধারায় অভ্যস্ত হওয়া আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা এবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিকমাধ্যমে নিজেই এ খবর জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করে লুবাবা একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জীবনের নতুন পথচলার কথা উল্লেখ করেন।
গত কিছুদিন ধরেই তার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। এর আগে একাধিক পোস্টে তিনি আধ্যাত্মিক পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন, যা ভক্তদের নজর কাড়ে।
বিয়ের খবর প্রকাশের পর সামাজিকমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। অনেকেই তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, লুবাবা প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করলেও গত বছর হঠাৎ করেই ধর্মীয় জীবন অনুসরণের সিদ্ধান্ত নিয়ে মিডিয়া অঙ্গন থেকে সরে দাঁড়ান।


.
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।












