কুমিল্লাবুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাতিরপুলে বাসায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩১, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর হাতিরপুল এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।