কুমিল্লাশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে জ্বালানি সংকট নেই, অভিযান জোরদার—উদ্ধার প্রায় ৩ লাখ লিটার তেল

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩১, ২০২৬ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক কর্মকর্তা। একই সঙ্গে অবৈধ মজুত ও পাচার রোধে সারাদেশে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার এক ব্রিফিংয়ে যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, সেদিনই অভিযান চালিয়ে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিজেল, অকটেন ও পেট্রল রয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত মোট ৩ হাজার ৫৫৯টি অভিযানে প্রায় ২ লাখ ৯৬ হাজার লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১ হাজার ২৪৪টি মামলা দায়ের, ৮৪ লাখ টাকার বেশি জরিমানা এবং ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মজুত পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, দেশে বর্তমানে পর্যাপ্ত ডিজেল, অকটেন, পেট্রল ও জেট ফুয়েল মজুত রয়েছে এবং প্রতিদিনই এই মজুত হালনাগাদ হচ্ছে।

সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফুয়েল কার্ডভিত্তিক একটি অ্যাপ চালুর প্রস্তুতি চলছে, যা শিগগির পরীক্ষামূলকভাবে চালু হবে।

তিনি আরও বলেন, পাম্পে দীর্ঘ লাইন কিছুটা মনস্তাত্ত্বিক কারণে সৃষ্টি হচ্ছে, বাস্তবে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই। এলএনজি ও এলপিজি নিয়েও কোনো সংকটের আশঙ্কা নেই বলে জানান তিনি।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।