লালমনিরহাট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা নাগরাজ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৬৭টি স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং তিনটি প্যান্টের থান উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৬৬ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত পথে পাচারের উদ্দেশ্যে এসব পণ্য সেখানে মজুত করা হয়েছিল। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


.
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।












