কুমিল্লাসোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরান যুদ্ধের জেরে মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩০, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ইরানে সামরিক হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে স্পেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস সোমবার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার পর এবার আকাশসীমা বন্ধের সিদ্ধান্তকে আরও কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। স্পেন জানিয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত কোনো কর্মকাণ্ডে তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

ন্যাটো সদস্য দেশ হওয়া সত্ত্বেও এমন সিদ্ধান্তে মার্কিন বিমানগুলোকে বিকল্প পথ খুঁজতে হবে। তবে জরুরি পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা শিথিল হতে পারে বলে স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

স্পেনের অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরিচালিত কোনো যুদ্ধকে সমর্থন করে না তার দেশ। এই অবস্থান থেকেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করেছিলেন। পাল্টা প্রতিক্রিয়ায় স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বন্ধের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।