কুমিল্লারবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই মন্ত্রণালয়ে নতুন সচিব, একাধিক পদে রদবদল

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সরকার প্রশাসনে বড় ধরনের রদবদল এনে দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। পাশাপাশি কয়েকজন সচিবকে প্রত্যাহার ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা একাধিক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। একই সঙ্গে ওই মন্ত্রণালয়ের বিদায়ী সচিব ইসরাত চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কানিজ মওলা। তিনি আগে সংসদ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একইভাবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরীর প্রত্যাহার সংক্রান্ত আগের আদেশ আপাতত স্থগিত করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে নতুন করে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসনে এই রদবদলকে চলমান কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

.