বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএনসিএসএ)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার আয়োজিত এ নির্বাচনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেড থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক রাজিব মিনা নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে মো. মানজুরুল ইসলাম ও মোহাম্মদ খোরশিদ আলম এবং সহসভাপতি হিসেবে বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম ও পলাশ পাল বিজয়ী হন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. এমদাদুল ইসলাম মিঠুন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু জাফর ও মো. আসলাম হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে মো. জাকির হোসেন দায়িত্ব পেয়েছেন। বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন।
এছাড়া দপ্তর, প্রচার, তথ্যপ্রযুক্তি, গবেষণা, সমাজকল্যাণ, আইনসহ বিভিন্ন সম্পাদকীয় পদেও নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল। শিগগিরই নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


.












