কুমিল্লারবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলে ৫ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

শনিবার (২৯ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার মধ্যরাতের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে অন্তত পাঁচ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে সর্বশেষ দফায় রোববার দুপুরের পর চালানো হামলায় ইসরায়েলে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, জেরুজালেম এবং মধ্য ইসরায়েলে সাইরেন বাজিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। ইরান থেকে ধেয়ে আসা ওই ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, উত্তর ইসরায়েলের দিকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র জনশূন্য উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে। সামরিক ‘প্রটোকল’ অনুযায়ী সেটিকে আঘাত হানতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

একই সময়ে লেবানন থেকেও উত্তর ইসরায়েলে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে। আইডিএফ বলছে, লেবানন থেকে ছোড়া কয়েকটি রকেট ধ্বংস করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে।

ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জেরুজালেম ও মধ্য-ইসরায়েলে সাইরেন বাজানোর কিছুক্ষণ পরই উত্তর-ইসরায়েলে আগাম সতর্কবার্তা জারি করা হয়। আইডিএফ বলেছে, ইরান থেকে আরেকটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করার পর ওই সতর্কতা জারি করা হয়েছে।

হামলার আশঙ্কায় মধ্য-ইসরায়েল, জেরুজালেম, শফেলা এবং লোহিত সাগর লাগোয়া ইসরায়েলের বিভিন্ন এলাকায়ও সাইরেন বাজানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও সরাসরি আঘাত কিংবা ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।