কুমিল্লারবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বাস খাদে, প্রাণ গেল এক নারীর

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার ভোরে বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইতি চক্রবর্তী (৩৫) বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

.