কুমিল্লারবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাটারায় ফ্ল্যাট থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার, অতিরিক্ত মদ্যপানের সন্দেহ

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ভাটারা এলাকায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে আনিপা নিন্দিয়া (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে ভাটারা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহত আনিপা লালমাটিয়া মহিলা বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি ছোট ভাইয়ের সঙ্গে ভাটারায় ভাড়া বাসায় থাকতেন। পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জে অবস্থান করছেন।

নিহতের ভাই জানান, রাতে বাসায় ফিরে বোনের কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

ঘটনাস্থল থেকে কয়েকটি খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

.