কুমিল্লারবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নেওয়ার ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

প্রিপেইড বিদ্যুৎ মিটারে আর মাসিক ভাড়া বা মিটার চার্জ রাখা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে নির্দিষ্ট হারে মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ দিতে হয়। এ নিয়ে বিভিন্ন সময় গ্রাহকরা অভিযোগ জানিয়ে আসছিলেন যে, মিটারের মূল্য পরিশোধের পরও নিয়মিত ভাড়া নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, দ্রুতই এ চার্জ প্রত্যাহারের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এতে বিদ্যুৎ সেবায় স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

.