ওমান উপকূলের কাছে মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়েছে ইরান।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানি বাহিনী ওমানের সালালাহ বন্দর থেকে কিছুটা দূরের একটি মার্কিন সামরিক সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে।
ইরান ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশ ওমানের জাতীয় সার্বভৌমত্বকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্মান করে বলেও আইআরজিসির বিবৃতিতে বলা হয়।


.












