কুমিল্লাশনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

 ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৮, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।

মৃত সমির বিশ্বাস (৪০) ওই গ্রামের সুশিল বিশ্বাসের ছেলে ও অপু বিশ্বাস (২২) একই এলাকার প্রকাশ বিশ্বাসের ছেলে।


স্থানীয়রা জানান, সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের ক্ষেতে কাজ করছিলেন অপু বিশ্বাসসহ আরও কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত  হন।


আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ বিষয়ে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, দুপুর সোয়া ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে সমির ও অপু মারা যান।

.

সারাদেশ সর্বশেষ