কুমিল্লাশনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ ৫ নিহত, রেললাইনে বাস আটকে মর্মান্তিক দুর্ঘটনা

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৭, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইনে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, রেলক্রসিং পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের জ্বালানি শেষ হয়ে রেললাইনের ওপরই আটকে পড়ে। এ সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।